ECA কী? কানাডা ইমিগ্রেশনে এর গুরুত্ব

ECA (Educational Credential Assessment) হলো কানাডা ইমিগ্রেশনের জন্য বিশেষ করে Express Entry এবং PNP (Provincial Nominee Program) আবেদনকারীদের একটি আবশ্যিক শর্ত। কানাডার বাইরে অর্জিত আপনার একাডেমিক সার্টিফিকেটকে কানাডিয়ান মান অনুযায়ী যাচাই বা মূল্যায়ন করার প্রক্রিয়াকেই বলা হয় ECA।

 

কেন ECA করতে হয়?

যদি আপনি কানাডার বাইরে থেকে স্নাতক (Bachelor), স্নাতকোত্তর (Master) বা ডক্টোরেট (PhD) ডিগ্রি অর্জন করে থাকেন, তবে কানাডায় ইমিগ্রেশনের সময় আপনার ডিগ্রি আসলে কানাডিয়ান স্ট্যান্ডার্ডে কোন লেভেলের সমান – সেটি যাচাইয়ের জন্যই ECA প্রয়োজন হয়। ECA ছাড়া আপনার বিদেশি সার্টিফিকেটগুলো কানাডায় স্বীকৃতি পায় না। তাই কানাডায় অভিবাসনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

 

কোন কোন প্রতিষ্ঠান থেকে ECA করতে হয়?

কানাডার IRCC (Immigration, Refugees and Citizenship Canada) কর্তৃক নির্ধারিত কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি আপনার সার্টিফিকেটের ECA করাতে পারেন। এগুলো হলো:

  1. World Education Services (WES)
  2. University of Toronto (UOT)
  3. International Credential Assessment Service of Canada (ICAS)
  4. International Qualifications Assessment Service (IQAS)
  5. International Credential Evaluation Service (ICES)

 

তাছাড়া, নির্দিষ্ট কিছু পেশার জন্য আলাদা প্রতিষ্ঠান নির্ধারিত আছে:

  • ডাক্তার / ফ্যামিলি ফিজিশিয়ানদের জন্য → Medical Council of Canada (MCC)
  • ফার্মাসিস্টদের জন্য → Pharmacy Examining Board of Canada (PEBC)

 

পরামর্শ ও সহায়তা

আপনি যদি এখনো নিশ্চিত না হন যে আপনার ECA করা প্রয়োজন কি না, অথবা আপনার ইমিগ্রেশন এলিজিবিলিটি, সুযোগ-সুবিধা বা সম্ভাবনা নিয়ে বিভ্রান্ত থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

📲 বিস্তারিত জানতে WhatsApp / Call করুন: 01674992244

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment